জগন্নাথপুরে ভাড়ছে পানি, বিভিন্ন রোডে যানবাহন চলাচল বন্ধ, মানুষের ভোগান্তির শেষ নেই
- Update Time : ০৭:২৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২০ জুন ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সাদিকুর রাহমান :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
উপজেলার বিভিন্ন বাসা-বাড়িতে বন্যার পানি ভাড়ছে। বিভিন্ন রোডে যানবাহন চলাচল বন্ধ, মানুষের ভোগান্তির শেষ নেই।
উপজেলার সৈয়দপুুর টু ভবের বাজার রোডে সরাসরি সিএনজি, রিক্সা সহ সব ধরনের গাড়ি ২দিন ধরে বন্ধ রয়েছে।
সৈয়দপুর টু নয়াবন্দর-গোয়ালাবাজার রোডের উপরে বিভিন্ন স্থানে পানি।
সৈয়দপুর টু নয়াবন্দর-গোয়ালাবাজার রোডে সিএনজির ভাড়ছে ডাবল ভাড়া তবুও গাড়ি পাওয়া যাচ্ছেনা, অাশারকান্দি, রানীগঞ্জ, পাইলগাও, কলকলিয়া, চিলাউড়া-হলদিপুর সহ বিভিন্ন ইউনিয়নে বাসা-বাড়ি, হাট-বাজারে বন্যার পানি অব্যাহত রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন সড়কের উপর দিয়ে চলছে বন্যার পানি।
বন্যার পানি বৃদ্ধিতে অনেক রোডে যানবাহন চলাচল বন্ধ হয়েগেছে।
বন্যার পানিতে রোডে গাড়ি চলাচল বন্ধ হওয়ায়, গ্রামঅঞ্চল থেকে উপজেলা সদরে অাসতে মানুষের ভোগান্তির শেষ নেই।



























