জগন্নাথপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী জয়নুল ইসলামের ১০১ সদস্য নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- Update Time : ১২:২০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে মজলিসের মনোনিত ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী হাফিজ সৈয়দ জয়নুল ইসলামের নির্বাচন পরিচালনা ১০১ সদস্য কমিটি গঠন করা হয়েছে।
নির্বাচন পরিচালনা কমিটি গঠন উপলক্ষে বিশিষ্ট অালেমেদ্বীন ইসহাকপুর টাইটেল মাদ্রাসার মোহাদ্দিস মাওলানা অাবিদুর রহমানের সভাপতিত্বে ও খেলাফত মজলিস নেতা মাওলানা অাবুল হাসানের পরিচালনায় অনুষ্টিত সভায় জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে মজলিসের মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হাফিজ সৈয়দ জয়নুল ইসলামের নির্বাচন পরিচালনার জন্য ১০১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
১০১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির তত্তাবাদয়ক খেলাফত মজলিসের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক মাওলানা বদিউজ্জামান, যুক্তরাজ্য খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ফয়েজ অাহমদ, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা নুর উদ্দিন, সিলেট মহানগর শাখার সেক্রেটারী মাওলানা এমরান অালম, সুনামগঞ্জ জেলার সহসভাপতি মাওলানা সৈয়দ মুনসিফ অালী, মাওলানা সৈয়দ অামিরুল ইসলাম, হাফিজ মাওলানা সৈয়দ নুর উদ্দিন অাহমদ শাহজাহান, মাওলানা নুরুল অালম খান জাহাঙ্গীর।
নির্বাচন পরিচালনা কমিটির অাহবায়ক মাওলানা সৈয়দ শাহিদ অাহমদ, সদস্য সচিব মাওলানা সৈয়দ ছানাওর অালী, মাওলানা অাব্দুল মুনঈম শাহিন, মাওলানা অাবিদুর রহমান, মাওলানা অাবুল হাসান, মাওলানা নুরুজ্জামান, মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা শামসুল হক, মাওলানা অাংগুর অালী, কারি মাওলানা নজরুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি


























