জগন্নাথপুরে ব্র্যাক অফিসার পরিচয়ে প্রতারণা
- Update Time : ০৯:৩৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারি ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্র্যাক অফিসার পরিচয়ে এক নারীর সাথে প্রতারণা করে ১০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
জানাগেছে, গত মঙ্গলবার সকাল ১০ টার দিকে এনজিও সংস্থা ব্র্যাক অফিসার পরিচয় দিয়ে জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর শাহবাড়ি গ্রামের কাসেম নামের এক ব্যক্তি উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের আকিক মিয়ার স্ত্রী নুরজাহান বেগমকে কাসেমের মোবাইল (০১৭৯৩-৭৮৬১৩৭) থেকে ফোন দিয়ে বলা হয় ব্র্যাকের পক্ষ থেকে ল্যাট্রিন, গরু, টিউবওয়েল, ২ হাজার ইট ও ১৪ বস্তা সিমেন্ট দেয়া হবে নুরজাহান বেগমকে।
এ জন্য খরছ হিসেবে নগদ কাসেমের উক্ত মোবাইল নাম্বারে বিকাশ করে ১০ হাজার টাকা দিতে হবে। এতে গ্রামের সরল মহিলা তার কথা মতো ১০ হাজার টাকা বিকাশে প্রদান করেন। অবশেষে টাকা দেয়া হলেও ব্র্যাকের কোন মালামাল না পেয়ে প্রতারিত নারী কান্নায় ভেঙে পড়েন।
এ ব্যাপারে প্রতারিত নুরজাহান বেগম অভিযোগ করে বলেন, আমাকে উক্ত মামলামাল দিবে ১০ হাজার টাকা হাতিয়ে নিয়ে এখন প্রতারক কাসেম বলে আমাদের গ্রামের আরেক নারী গপেশ চন্দের স্ত্রী নিয়তি চন্দকে আরো ১০ হাজার টাকা দিতে হবে। তা না হলে আমাকে মালামাল দেয়া হবে না বলে প্রতারক কাসেম জানায়।
এ ব্যাপারে জানতে কাসেমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে পরে ফোন দেও বলে তিনি ফোন কেটে দেন।




























