১২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ব্রাজিল সমর্থকদের হামলায় আর্জেন্টিনা সমর্থকসহ পৃথক সংঘর্ষে আহত ৭

  • Update Time : ০২:২৪:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২ জুলাই ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিশ্বকাপের ফুটবল খেলা নিয়ে ব্রাজিল সমর্থকদের হামলায় আর্জেন্টিনা সমর্থকসহ পৃথক সংঘর্ষে ৭ জন আহত ও ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। জানাগেছে, ৩০ জুন শনিবার রাত ১০ টার দিকে ফ্রান্সের সাথে আর্জেন্টিনা হেরে যাওয়ার পর জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের তেলিকোনা গ্রামে ব্রাজিল সমর্থক জহির মিয়া আর্জেন্টিনা সমর্থক আলীনুরের সাথে উস্কানি মূলক আচরণ করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আর্জেন্টিনা সমর্থক আলীনুর (৩০) ও মাতাই উল্লাহ (৪৫) আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

এছাড়া তুচ্ছ ঘটনা নিয়ে জগন্নাথপুর পৌর সদরের সিলেটী বাসস্ট্যান্ডে দুই পক্ষের মধ্যে পৃথক সংঘর্ষের ঘটনায় জগন্নাথপুর গ্রামের বাসিন্দা আকমল হোসেন (২৯), শালিসি ব্যক্তি সুজন মিয়া (২৫) ও আ.লীগ নেতা জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র (৪৫) সহ উভয় পক্ষের ৫ জন আহত হন।

এর মধ্যে গুরুতর আহত আকমল হোসেন ও সুজন মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। এ ঘটনায় জগন্নাথপুর গ্রামের আবুল কাশেম (৩৬), শিপন মিয়া (১৮) ও শাজান আলী (১৯) সহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। জগন্নাথপুর থানার এএসআই শাহিন চৌধুরী আটকের সত্যতা নিশ্চিত করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে ব্রাজিল সমর্থকদের হামলায় আর্জেন্টিনা সমর্থকসহ পৃথক সংঘর্ষে আহত ৭

Update Time : ০২:২৪:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২ জুলাই ২০১৮