জগন্নাথপুরে ব্যবসায়ীর মৃত্যুতে প্রেসক্লাব সহ বিভিন্ন মহলের শোক
- Update Time : ০৬:৫৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর সদর বাজারের ব্যবসায়ী বাবুল চন্দ্র গোপের মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সহ বিভিন্ন মহলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।
জানাগেছে, গত রোববার হৃদরোগে আক্রান্ত হয়ে জগন্নাথপুর সদর বাজারের ব্যবসায়ী, জগন্নাথপুর পৌর শহরের ভবানীপুর গ্রামের বাসিন্দা ও কেএসআরএম স্ট্রিলের সুনামগঞ্জ জেলা টিএসও বাচ্চু কুমার গোপের পিতা বাবুল চন্দ্র গোপ (৫৫) নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন।
এদিকে-ব্যবসায়ী বাবুল চন্দ্র গোপের মৃত্যুতে শনিবার শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ডা. নয়ন রায়, সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, শিক্ষক রুহুল আমিন, শহিদুল ইসলাম, শফিক আলী, শিক্ষানুরাগী নোমান আহমদ সাদী, ফজলুর রহমান, ব্যবসায়ী ওয়াহিদুর রহমান, জাকিরুল ইসলাম প্রমূখ। বিবৃতিদাতারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বাবুল চন্দ্র গোপের স্বর্গীয় আত্মার শান্তি কামনা করেছেন।





























