০৪:১৩ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ব্যক্তি উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
- Update Time : ০৯:১৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
অাফজাল মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যক্তি উদ্যোগে হত দরিদ্র পরিবারের শীতার্ত জন গোষ্ঠীর লোকজনের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। ২৭ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই (বড় নয়া বাড়ি) গ্রামের বাসিন্দা প্রয়াত সিদ্দিক আলী ভূইয়ার ছেলে মুহিবুর রহমান ভূইয়ার পরিবারের পক্ষ থেকে শতাধিক লোকজনের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, রিজন মিয়া ভূইয়া, কিশোর মিশ্র, ব্যবসায়ী ওয়াহিদুর রহমান, পুলিশ সদস্য সুহেল আহমদ, জগন্নাথপুর উপজেলা সংবাদপত্র বিক্রেতা সমিতির সভাপতি নিকেশ বৈদ্য প্রমূখ।




























