০৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে বেড়িবাধ ভেঙে হাওরে পানি

  • Update Time : ১০:১১:০৬ অপরাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

মো. শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বেড়িবাধ ভেঙে হাওরে পানি ঢুকে পড়েছে। এতে কৃষক সহ স্থানীয় জনমনে আতঙ্ক বিরাজ করছে।
জানাগেছে, গত শনিবার রাতে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের খানপুর গ্রামের ভেতরে দুই দিকে হাওরের ফসল রক্ষা বেড়িবাধ ভেঙে হাওরে পানি ঢুকে পড়েছে। খবর পেয়ে বেড়িবাধের কাজ পাওয়া পিআইসি কমিটির সভাপতি পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলুছ মিয়ার লোকজন বাঁশ দিয়ে আড় বেধে ও মাটির বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করলেও কাজ হয়নি। গত ২দিন ধরে বেড়িবাধ ভেঙে স্থানীয় হাওরে পানি ঢুকছে। যদিও হাওর গুলোতে তেমন একটা ধান নেই। তবুও কিছু ধান এখনো কাটার বাকি রয়েছে বলে স্থানীয়রা জানান। যে কারণে হাওরে পানি ঢুকে পড়ায় কৃষকসহ স্থানীয় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ১৩ মে রোববার সরজমিনে দেখা যায়, ভাঙন ঠেকানোর চেষ্টা করা হলেও কাজ হয়নি। ভাঙন দিয়ে হাওরে পানি ঢুকছে। এ সময় স্থানীয়রা অভিযোগ করে বলেন, এ বাধে মাটি কম ফেলা হয়েছে। যে কারণে নদীতে পানি আসার পর বাধ ভেঙে গেছে।

জানতে চাইলে এ ভাঙনকৃত বেড়িবাধের কাজ পাওয়া পিআইসি কমিটির সভাপতি ও পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলুছ মিয়া বলেন, বাধের ভাঙনকৃত স্থান মেরামতের চেষ্টা করেও কাজ হয়নি। পানির প্রবল চাপে পুনরায় বাধ বাধা যায়নি। যে কারণে হাওরে পানি ঢুকে পড়ছে।

এদিকে-নলুয়ার হাওরের ফসল রক্ষা বেড়িবাধের কাজ শেষ করলেও এখনো অনেক পিআইসিগণ পুরো বিল পাননি। এর মধ্যে মখলুছ চেয়ারম্যানের বাধ ভেঙে যাওয়ায় বাকি বিল পাবেন কি না এ নিয়ে সকল পিআইসিগণের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে বলে অনেক পিআইসিগণ জানান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে বেড়িবাধ ভেঙে হাওরে পানি

Update Time : ১০:১১:০৬ অপরাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮