জগন্নাথপুরে বৃষ্টি তাই, বিদ্যুৎ নাই
- Update Time : ১১:৪২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ এপ্রিল ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
কলি বেগম :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বৃষ্টিপাত হলেই বিদ্যুৎ চলে যায়। একবার চলে গেলে ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেলেও আর আসতে চায় না। এর মধ্যে ঘূর্ণিঝড় হলে তো কথাই নেই। যুগযুগ ধরে জগন্নাথপুরে বিদ্যুতের এমন অবস্থা বিরাজ করছে। গ্রাহকরা প্রতিবাদ করতে করতে এখন সহ্য করে নিয়েছেন। এ সুযোগকে কাজে লাগিয়ে বিদ্যুৎ কর্তৃপক্ষ আরো উদাসীন হয়ে পড়েছেন। কেউ যেন দায় নিতে চায় না। কখন বিদ্যুৎ আসবে কেউ বলতে পারেনা।
জানাগেছে, ১১ এপ্রিল বুধবার বেলা ১২ টার দিকে জগন্নাথপুবে বৃষ্টিসহ ঘূণিূঝড় হয়। এ সময় বিদ্যুৎ চলে যায়। এরপর দীর্ঘ ৯ ঘন্টা পর অবশেষে রাত ৯ টার দিকে বিদ্যুৎ আসে। এদিকে-সারাদিন বিদ্যুৎ না থাকায় গ্রাহক ভোগান্তি চরমে পৌছে। এতে সাংবাদিকরাও জরুরী সংবাদ পরিবেশন করতে গিয়ে বিপাকে পড়েন।
এ ব্যাপারে ভূক্তভোগী গ্রাহকরা বলেন আর যেন বিদ্যুৎ নিয়ে ভেলকিবাজি করা না হয়। তা হলে কঠোর আন্দোলন গড়ে তেলা হবে। যদিও জগন্নাথপুর আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) বলেন, সিলেটের চন্ডিরপুল এলাকায় ৩৩ হাজার কেভি লাইনের তার ছিযে যাওয়ায় এমন অবস্থা হয়েছে।




























