০৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য
- Update Time : ০৯:১৭:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে এক বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।
জানাগেছে, শনিবার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের হরিনাকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দাস (৭১) সিলেট ওসমানী
মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।
খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামীম আল ইমরানের নেতৃত্বে প্রশাসনের একটি দল প্রয়াত বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে তাঁর নিজ বাড়িতে শেষকৃত্যু সম্পন্ন করা হয়।



























