জগন্নাথপুরে বিষু মালাকার হত্যা মামলার আসামী গ্রেফতার২
- Update Time : ০৪:৫১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
অালী জহুর :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিষু মালাকার হত্যা মামলার অাসামী গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ এর নির্দেশনা অনুযায়ী অাজ ১৫মার্চ বৃহস্পতিবার পুলিশ পরিদর্শক আশরাফুল ইসলাম এর নেতৃত্বে মামলার তদন্তকারী অফিসার এসআই গোলাম ফাত্তাহ মূর্শেদ চৌধুরী সঙ্গীয় অফিসার ফোর্স সহ ভিকটিম বিষু মালাকার কে খুন সহ সিএনজি চুরি সংক্রান্তে জগন্নাথপুর থানার মামলা নং-০৩, তারিখ-০৫/০৩/১৮খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৭৯/৩৪ দঃ বিঃ এর ঘটনায় জড়িত তদন্তে প্রাপ্ত আসামী ১। দেলোয়ার হোসেন (২৬), পিতা-তোরন মিয়া, সাং-মসলিশ ভোগশাইল, থানা-বিশ্বনাথ, জেলা-সিলেট, ২। সাজেদা (৩০), স্বামী-লোবান মিয়া, সাং-মুরাদপুর, থানা-দক্ষিন সুনামগঞ্জ, জেলা-সুনামগঞ্জদ্বয় সিলেট জেলার বিশ্বনাথ সহ সুনামগঞ্জ জেলার ছাতক ও দক্ষিন সুনামগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।



























