জগন্নাথপুরে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোস্তাক কোরেশীকে সংবর্ধনা প্রদান
- Update Time : ১০:১৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারি ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে যুক্তরাজ্যের সফল ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোস্তাক কোরেশী-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সংবর্ধনা অনুষ্টানে বক্তব্য রাখছেন সংবর্ধিত অতিথি যুক্তরাজ্যের সফল ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোস্তাক কোরেশী।
জগন্নাথপুর সামাজিক ঐক্য পরিষদের পক্ষ থেকে ১৩জানুয়ারি শনিবার বাদ মাগরিব যুক্তরাজ্যের সফল ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোস্তাক কোরেশী-কে মিডিয়া সেন্টারে সংবর্ধনা প্রদান করা হয়। জগন্নাথপুর সামাজিক ঐক্য পরিষদের সমন্বয়কারী (নির্বাহী) বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী হাজি সোহেল অাহমদ খান টুনুর সভাপতিত্বে ও সাংবাদিক ইয়াকুব মিয়ার পরচালনায় অনুষ্টিত সংবর্ধনা অনুষ্টানে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ সৈয়দ অালী অাহমদ দুলা, সংবর্ধিত অতিথি বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী মোস্তাক কোরেশী, সাধারণ পাঠাগার সৈয়দপুরের সাবেক উপ-পরিচালক (গ্রন্থ) মনসুর কোরেশী, যুক্তরাজ্য প্রবাসী সুবন কোরেশী, অাজমল হোসেন, দুলাই খান, সৈয়দ নুরুল ইসলাম, ছাত্রনেতা ফুজায়েল অাহমদ, তোফায়েল অাহমদ, শোয়েব অাহমদ, তানজিম হোসেন, কবির অাহমদ প্রমূখ।




























