জগন্নাথপুরে বিশিষ্টজনদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল সম্পন্ন
- Update Time : ১১:৫৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে খেলাফত মজলিস উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে জগন্নাথপুর পৌর পয়েন্ট মাহিমা রেস্টুরেন্টের পাটি সেন্টারে অনুষ্ঠিত হয়। খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান মিছবার সভাপতিত্বে খেলাফত মজলিস জগন্নাথপুর পৌর শাখার সভাপতি মাওলানা সোহেল আহমদ চুনু ও পৌর শাখার সাধারণ সম্পাদক আমিনুল হকের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন মোহন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস নেতা হাফিজ মাওলানা এনামুল হাসান, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা সাদ মাষ্টার, জগন্নাথপুর প্রেস ক্লাব সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া, জগন্নাথপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা আফজল হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলার সাধারণ সম্পাদক মুফতি আকমল হোসাইন, জগন্নাথপুর উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান, জগন্নাথপুর উপজেলা আনজুমানে আল ইসলাহর সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সমছু মিয়া সুজল, জগন্নাথপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সাধারণ সম্পাদক মাওলানা নেছার উদ্দিন, জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী জামাল উদ্দিন। এসময় জগন্নাথপুর উপজেলা আনজুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা নিজাম উদ্দিন জালালী, খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা তফজ্জুল হক, খেলাফত মজলিস জগন্নাথপুর পৌর শাখার সহ-সভাপতি মাওলানা নজরুল আলম, খেলাফত মজলিস পাটলী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা আইয়ুব আলী, পাইলগাঁও ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইকবাল আহমদ, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন খেলাফত মজলিস নেতা মাওলানা আব্দুর রহমান, কলকলিয়া ইউনিয়ন খেলাফত মজলিস নেতা জুবায়ের আহমদ, রানীগঞ্জ ইউনিয়ন খেলাফত মজলিস নেতা মাওলানা মোজাহিদ আহমদ, জগন্নাথপুর উপজেলা যুব মজলিস নেতা সৈয়দ মাওলানা ফয়ছল আহমদ, ছাত্র মজলিস নেতা সাঈদ আহমদ, রবিউল হক, সেবুল হক, ইমদাদুল হক, হাফিজ কাওছার আহমদ, ফুহাদ হাসান, ইমন মিয়া, আতিকুর রহমান, হবিবুর রহমান। ইফতার মাহফিলে খেলাফত মজলিস, ছাত্র মজলিস, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী-পেশার দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আকমল হোসাইন।




























