জগন্নাথপুরে বিভিন্ন অায়োজনে পহেলা বৈশাখ বরন
- Update Time : ০২:০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ১৫ এপ্রিল ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পহেলা বৈশাখে কৃষক ছিলেন হাওরে ধান কাটায় ব্যস্ত। ব্যবসায়ী ছিলেন হাল খাতা নিয়ে ব্যস্ত, সকালে পান্তা-ইলিশ, পান্তা ভাত, অালুর ভর্তা দিয়ে শুরু করেন পহেলা বৈশাখ।
জগন্নাথপুর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, রাজনৈতিক, সামাজিক, ব্যবসা প্রতিষ্ঠান, তরুন, যুব, বৃদ্ধের নানান অায়োজনের মধ্যদিয়ে বরন করা হয় পহেলা বৈশাখ।
পহেলা বৈশাখে কৃষক ছিলেন হাওরে ধান কাটায় ব্যস্ত। অন্য কৃষক ছিলেন মাড়াই ঝাড়াইয়ে নিয়ে ব্যস্ত। ব্যবসায়ী ছিলেন হাল খাতা নিয়ে ব্যস্ত।
রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ ছিলেন নববর্ষের শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত। সামাজিক সংগঠনের নেতাকর্মী নববর্ষের শুভেচ্ছা প্রচারে ছিলেন ব্যস্ত।
পহেলা বৈশাখের দিন সকালে পান্তা-ইলিশ, পান্তা ভাত, অালুর ভর্তা, একেক পরিবারে একেক রকম, খাবারের অায়োজনের মধ্যদিয়ে শুরু করেন পহেলা বৈশাখ বরন। বিভিন্নজনেরা লাল-সবুজের কাপড় পড়ে ছোট-বড় অনুষ্ঠানে অংশ নেন।




























