০১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে বিদ্যুৎ নেই গরমে হাহাকার
- Update Time : ১০:২০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুন ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সাদিকুর রাহমান :: প্রবাসী অধ্যুষিত সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুৎ নিয়ে ভোগান্তির মধ্যে রয়েছেন উপজেলা বাসী। বিকেল ৫টার পর থেকে এখন পর্যন্ত বিদ্যুৎ নেই উপজেলায়।
এদিকে প্রচন্ড গরমে বিদ্যুৎ না পেয়ে হাহাকার করছেন উপজেলা বাসী।
মসজিদে মুসল্লিরা এতেকাফে ইবাদত বন্ধেগীতে রয়েছে।
কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে আমাদের প্রবাসী শহর হিসেবে দুঃখজনক।
উপজেলার বিদ্যুৎ গ্রাহকদের সঙ্গে কথা হলে তারা আমাদের জানান, জগন্নাথপুরের বিদ্যুতের কথা বলে লাভ নেই, আকাশে ঝড় বৃষ্টি কিছুই নেই তারাবির নামাযের পর একটু ঘুমাবো তাও আবার বিদ্যুৎ নেই। বিল নিতে তো আর কম নিচ্ছেনা বিভিন্ন ভ্যাট সহ তারা তাদের বিল আদায় করছে আর আমাদের কে শান্তি দিচ্ছেনা।
বিদ্যুৎ না পেয়ে সেহেরীর রান্না-বান্না করতে অশান্তি ভোগ করছেন গৃহীনিরা।
বিদ্যুৎ না পেয়ে গরমে হাহাকার করছেন উপজেলাবাসী।



























