জগন্নাথপুরে বিদ্যুৎ নেই, অতিষ্ট হয়ে উঠেছেন উপজেলার ৪ লক্ষ মানুষ
- Update Time : ১২:৪০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি :: সুনামগঞ্জের জগন্নাথপুরে রমজানের শুরুতে নিয়ে এই পর্যন্ত চলছে বিদ্যুতের ভেলকিবাজি।
বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ট হয়ে উঠেছেন উপজেলাবাসী। বৃষ্টি নেই তুফানও নেই তারপরও নেই বিদ্যুত।
দীর্ঘ সময় বিদ্যুতের এই ভেলকিনামক নাটকের কারন যানতে চাইলে
জগন্নাথপুর বিদ্যুৎ অফিসের দায়িত্বরত কর্মকর্তারা সবার কাছে এক বক্তব্য ৩৩ হাজার কেভি বিদ্যুৎ লাইনে সমস্যা। এই বক্তব্য তাদের মুখস্থ হয়েছে।
তাদের এই মুখস্থ বক্তব্য শুন্তে শুন্তে অতিষ্ট হয়ে উঠেছেন উপজেলাবাসীর।
জগন্নাথপুরে ইফতারের সময়, তারাবির সময়, সেহরির সময় চলেযায় বিদ্যুৎ। অসহনীয় গরমের মধ্যে দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায়, অতিষ্ট হয়ে উঠেছেন উপজেলার ৪ লক্ষ মানুষ।
যুক্তরাজ্য প্রবাসী অাওয়ামীলীগ নেতা সৈয়দ অাবু মুছা অাহমদ জানান, অসহনীয় গরম, বৃষ্টি নেই, তুফান নেই, অাকাশে বৃষ্টির কোন লক্ষণ নেই তার পরও বিদ্যুৎ নেই। তিনি অারও জানান অফিসে বার বার ফোন দিলেও তারা ফোন রিছিব করেনি। এই গরমের মধ্যে প্রবাসীরা ছেলে মেয়েদেরকে নিয়ে দেশে এসে কেমনে থাকবে?
বিদ্যুত অফিসের কর্মকর্তাদের ভেলকিবাজি নামক এই নাটকের বিরুদ্ধে যেকোন সময় অফিস ঘেড়াও করতে পারেন বলে অনেক জানিয়েছেন।
বিদ্যুৎ না থাকার কারন জানতে চাইলে, বরাবরের মতো জানান, জগন্নাথপুর-সিলেট লাইনের ৩৩ হাজার কেভি বিদ্যুৎ লাইনে ত্রুটি দেখা দেয়ায় বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছেনা।



























