জগন্নাথপুরে বিএনপি নেতা আব্দুল মান্নানের জানাযায় হাজারো শোকার্ত জনতা
- Update Time : ০৮:৪৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা জগন্নাথপুর পৌর বিএনপির সহ-সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তারের স্বামী আবদুল মান্নানের নামাজে জানাযা মঙ্গলবার বিকেলে হবিবপুর পশ্চিমপাড়া শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। এতে হাজারো শোকার্ত জনতা অংশ গ্রহন করেন। জানাযা’য় ইমামতি করেন মরহুমের ভাতিজা মিজানুর রহমান ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন হবিবপুর পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম হাফিজ বদর উদ্দিন আল আমিন।
এদিকে-বিএনপি নেতা আবদুল মান্নানের অকাল মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সুনামগঞ্জ জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা আলহাজ্ব আতাউর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, জগন্নাথপুর পৌরসভার মেয়র ও উপজেলা আ.লীগের সহ-সভাপতি আলহাজ্ব আবদুল মনাফ, সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তার হোসেন, লন্ডন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহ শাহীদুর রাহমান শহীদ, সুনামগঞ্জ জেলা বিএনপি সহ-সভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাষ্টার, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সম্পাদক হাজী রেজাউল করিম রিজু, যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী রমজান আলী, সাবেক সাধারণ সম্পাদক ডা.আছকির খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, পৌর বিএনপি সভাপতি এমএ মতিন, সাধারণ সম্পাদক হাজী হারুনুজ্জামান, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আবুল হাশিম ডালিম, যুগ্ম-অাহবায়ক হাজি সোহেল অাহমদ খান টুনু, জগন্নাথপুরের সিনিয়র সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, সানোয়ার হাসান সুনু, জাপা নেতা ফিরোজ রানা, জগন্নাথপুর উপজেলা প্রেসকাবের পক্ষে প্রেসকাব সভাপতি ডা.নয়ন রায় ও সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া এবং জগন্নাথপুর সংবাদপত্র বিক্রেতা সমিতির সভাপতি নিকেশ বৈদ্য। বিবৃতিদাতারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন।




























