১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে বিএনপি নেতা রুপা গ্রেফতার
- Update Time : ০৮:৩১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
কলি বেগম :: সুনামগঞ্জের জগন্নাথপুরে খায়রুল হাসান রুপা (৪৫) নামের এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি জগন্নাথপুর উপজেলা কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের রাশিদ উল্লার ছেলে।
জানাগেছে, আজ বৃহস্পতিবার দুপুরে সরকার বিরোধী বিক্ষোভের প্রস্তুতি কালে জগন্নাথপুর বাজারের মাদ্রাসা পয়েন্ট থেকে জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ বিএনপি নেতা খায়রুল হাসান রুপাকে গ্রেফতার করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান জানান, সরকার বিরোধী বিক্ষোভের প্রস্তুতি কালে বিএনপি নেতা রুপাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।





























