জগন্নাথপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩৫ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা
- Update Time : ০৬:২৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সাদিকুর রাহমান :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ৩৫ নেতা কর্মীকে আসামী করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেছে পুলিশ।

১লা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্টা বার্ষিকীতে নাশকতা চেষ্টার দায়ে জগন্নাথপুর থানার এসআই সাইফুর রহমান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার এজহারে শাহিন মিয়া, অপু মিয়া, আব্দুর নুর, শাহরিয়ার আহমদ শাওন, শাহ রাসেল বক্স, সৈয়দ মাজু মিয়া, সাইদুর খান, আব্দুর রব, তাজ উদ্দিন, তানভীর মুরাদ, আবুল হাশিম ডালিম, আব্দুল মতিন, তকবুর, আলী আফরোজ এবং মানিক মিয়া সহ অজ্ঞাতনামা ৩০/৩৫ জনকে আসামী করে থানায় মামলা হয়েছে বলে জানা যায়। ১ সেপ্টেম্বর মামলার প্রথম আসামী উপজেলা সেচ্ছাসেবক দলের সহ সভাপতি শাহিন এবং মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর নুর সহ চারজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে। বর্তমানে মামলার চারজন আসামী কারাগারে রয়েছেন।
মামলার এজহারে সূত্রে জানা যায় বিএনপির ৪০তম প্রতিষ্টা বার্ষিকীকে কেন্দ্র করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহে নাশকতামূলক কর্মকাণ্ড সৃষ্টির চেষ্টায় ১৭৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে ১৫ (৩) ১৪৩/৩৩২/৩৫৩/৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।

























