জগন্নাথপুরে বিএনপির মানববন্ধনে নীতিমালা মেনে হাওরের ফসল রক্ষা বাধ নির্মাণের দাবি
- Update Time : ০৩:০৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারি ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে দ্রুততম সময়ের মধ্যে হাওরের পানি নিস্কাশনের কার্যকর পদক্ষেপ গ্রহণ ও সটিক নীতিমালা মেনে হাওরের ফসল রক্ষাবাধ নির্মাণের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার উদ্যােগে মঙ্গলবার দুপুরে স্থানীয় জগন্নাথপুর পৌর পয়েন্টে মানববন্ধনে উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা সাদ মাষ্টারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কবির আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম এ মুকিত, সহ-সভাপতি, বাংলাদেশ ইয়ুথফ্রন্ট এর সভাপতি সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম খসরু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাব্বির আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, উপজেলা বিএনপি নেতা ডাঃ রাজা মিয়া, আখলুল করিম, মোঃ দিলু মিয়া, হাজী সুহেল আমীন, আলিম উদ্দিন, জুবেদ আলী লখন, সামসুল ইসলাম রানা, আবুল লেইস, আনিসুর তুতি, জগন্নাথপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী হারুনুজ্জামান হারুন, সাংগঠনিক সম্পাদক সামসুল ইসলাম, পৌর বিএনপি নেতা সালাউদ্দিন মিটু, কবির আহমদ, হাবিবুর রহমান হাবিল, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আবুল হাশিম ডালিম, উপজেলা যুবদল নেতা জাকির হোসেন, জহিরুল ইসলাম লেবু, সেলিম আহমদ, শেখ সুলেমান মিয়া, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক লিটন মিয়া, পৌর যুবদল নেতা শামিম আহমদ, তারেক আহমদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রদল নেতা নাসিম আহমেদ রুয়েল, নুরুল আমীন,হেলাল আহমদ, শেখ মামুন হোসেন, মামুনুর রশীদ, জয়নুল আহমেদ, সাহেদ রানা, জাকারিয়া আহমেদ প্রমুখ। বক্তারা দ্রুততম সময়ের মধ্যে হাওরের পানি নিস্কাশনের কার্যকর পদক্ষেপ গ্রহণ ও সটিক নীতিমালা মেনে হাওরের ফসল রক্ষা বাধ নির্মাণের জোর দাবি জানান। হাওরের ফসল রক্ষা বাধ নির্মাণে কোন ঘাফিলাতি কোন দূর্নীতি বিএনপি বরদাস্ত করবেনা প্রয়োজনে জগন্নাথপুরের কৃষক সহ আপাময় জনতা কে সাথে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে। পথসভা শেষে জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা সাদ মাষ্টার ও সাধারণ সম্পাদক মোঃ কবির আহমেদের নেতৃত্বে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারক লিপি প্রধান করা হয়।




























