জগন্নাথপুরে বিএনপির কার্যকরি কমিটির প্রথম সভা অনুষ্টিত
- Update Time : ০৭:৩৯:০০ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ জাতিয়তাবাদী দল বিএনপি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখার কার্যকরি কমিটির প্রথম সভা ২৯এপ্রিল শনিবার উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা সাদ মাষ্টারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কবির আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা দবিরুল ইসলাম, সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি কার্যকরি কমিটির সম্মানিত সদস্য এডভোকেট মল্লিক মঈনউদ্দিন সোহেল, সহ সভাপতি এম এ মুকিত, এডভোকেট জিয়াউর রহিম শাহীন, মঞ্জুর আহমেদ কাবেরী, কার্যকরি কমিটির সদস্য মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ নুর, উপজেলা বিএনপির সদস্য ও পাটলী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি শফিকুল আলম, উপজেলা বিএনপির সদস্য ও রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি চান মিয়া, উপজেলা বিএনপির সদস্য ও চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ডাঃ রাজা মিয়া, উপজেলা বিএনপির সদস্য ও কলকলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান মিয়া, উপজেলা বিএনপির সদস্য ও আশারকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল রহমান কাবেরী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন, খলিলুর রহমান, আবু তালেব, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাব্বির আহমদ, আব্দুস সোবহান, সহ সাংগঠনিক সম্পাদক নেওয়ার খান, প্রচার ও প্রকাশক সম্পাদক মোঃ দিলু মিয়া, ছাত্র বিষয়ক সম্পাদক জুবেদ আলী লখন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সৈয়দ মারজান, সহ কোষাধ্যক্ষ ডাঃ সাজ্জাদ মিয়া, উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা মোছা: সাজনা আক্তার, উপজেলা বিএনপির সদস্য ও রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আজমল হোসেন, বিএনপি নেতা সুনামগঞ্জের সু-সাহিত্যিক কবি সৈয়দ অাজমল হোসেন, উপজেলা বিএনপির সদস্য ও মিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আখলুল করিম, উপজেলা বিএনপির সদস্য ও পাইলগাও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জুবায়ের আহমদ আবু, উপজেলা বিএনপির সদস্য ও আশারকান্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম খান, উপজেলা বিএনপির সদস্য ও পাটলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ নুর, উপজেলা বিএনপির সদস্য আবুল হাশিম ডালিম প্রমুখ। সভায় অান্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক সুজাতুর রেজা, জগন্নাথপুর উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য আনা এম মিয়া, হাজি আনোয়ার মিয়া মেম্বার। সভায় জগন্নাথপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ফারজানা আক্তার কে উপজেলা বিএনপির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সভায় বক্তারা সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি নাসির উদ্দিন চৌধুরী ও প্রথম সদস্য কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন কে অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, আগামী দিনের আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার আহবান জানানো হয়েছে। বন্যা দূর্গত অসহায় মানুষের পাশে দাড়াতে সমাজের ধনাঢ্য ও বিত্তশালী ব্যাক্তিদের এগিয়ে আসার আহবান জানানো হয়। সভায় জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির একাংশের সাবেক সভাপতি আস্বাদ মিয়াসহ প্রায় ৩০জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। আশ্বাদ মিয়াসহ সকল নেতাকর্মীদের কে উপজেলা বিএনপির পক্ষ থেকে ফুল দিয়ে বরন করেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা। প্রেস বিজ্ঞপ্তি



























