০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

  • Update Time : ০৩:১১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের কবিরপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানাগেছে, কবিরপুর গ্রামের মিলাদ মিয়ার ১৫ বছরের কন্যা স্থানীয় চিলাউড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীর সাথে উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের আবদুস ছমেদের ছেলে দুবাই প্রবাসী জিতু মিয়ার (২৫) সাথে ১৬জুন শুক্রবার সন্ধ্যায় বিয়ে হওয়ার কথা ছিল। যথারীতি বর তার যাত্রীদের নিয়ে কনের পিত্রালয়ে আসেন।

এদিকে-বাল্য বিয়ের খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ ও জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদের হস্তক্ষেপে বাল্য বিয়েটি প-ু হয়ে যায়। জগন্নাথপুর থানার এসআই আবদুস সালাম মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাল্য বিয়েটি ভেঙে দেয়ায় রক্ষা পেয়েছে স্কুলছাত্রী। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই আবদুস সালাম মিয়া জানান, বাল্য বিয়েটি ভেঙে দিয়ে বরকে তার যাত্রীসহ ফিরিয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

Update Time : ০৩:১১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০১৭