জগন্নাথপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের ইফতার মাহফিল সম্পন্ন
- Update Time : ০১:৪৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে তাক্বওয়া অর্জনে মাহে রামাজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে জগন্নাথপুর পৌর পয়েন্ট মাহিমা রেস্টুরেন্ট’র হল রোমে উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের আয়োজনে অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলার সভাপতি মাওলানা আব্দুল মুনঈম শাহীনের সভাপতিত্বে ও উপজেলার সেক্রেটারি মুফতি আকমল হোসাইনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়বে আমীর, সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সুনামগঞ্জ জেলার সহ-সভাপতি মাওলানা নুরুল আলম খান জাহাঙ্গীর, সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার। বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলার সিনিয়র সহ-সভাপতি মাওলানা নুরুজ্জামান, বাংলাদেশ খেলাফত যুব মজলিস সুনামগঞ্জর সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি মারুফ, সংগঠনের পৌর শাখার সেক্রেটারি হফিজ আশিকুর রহমান, খেলাফত ছাত্র মজলিস জগন্নাথপুর উপজেলা সেক্রেটারি ক্বারী মাহমুদুল হাসান। এসময় মাওলানা উমর ফারুক, মাওঃ আঙ্গুর আলী, সাবেক জমিয়ত নেতা মাওঃ ফজল আহমদ, উপজেলা শ্রমিক মজলিসের সেক্রেটারি ওলিউর রহমান চান মিয়া, মজলিস নেতা মাওলানা খসরু আহমদ খান, মাওঃ মাহফুজুল আলম শামরান, পৌর শাখার সভাপতি মাওঃ রিয়াজু উদ্দিন রাজু, মাওলানা ওলিউর রহমান ওলি, রাণীগঞ্জ ইউনিয়ন সেক্রেটারি মাওঃ ছালিকুর রহমান, ক্বারী এমরান আলম সহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



























