জগন্নাথপুরে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী পালিত
- Update Time : ১১:৫৮:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার জগন্নাথপুর উপজেলা আ.লীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনাসভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা আ.লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ.লীগের নব-নির্বাচিত সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ।
বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, যুগ্ম-সম্পাদক সুজিত কুমার রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, পরিবেশ সম্পাদক কদ্দুছ কামালী, সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান তৈয়ব কামালী, উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি নুরুল হক, উপজেলা আ.লীগের সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ, পৌর আলীগের সভাপতি ডা. আবদুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাহ নিজামুল করিম, উপজেলা কৃষক লীগের সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি আরাফাত মিয়া, সাধারণ সম্পাদক ক্ষিতিশ দাস, পৌর আ.লীগ নেতা হাবিবুর রহমান পাখি, উপজেলার কলকলিয়া ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হোসেন, সাধারণ সম্পাদক দিপক কান্তি দে দিপাল, যুগ্ম-সম্পাদক মাস্টার মিজানুর রহমান, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজী আবদুল গফুর, রাণীগঞ্জ ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজী সুন্দর আলী, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি মাহবুবুর রহমান, এম ফজরুল ইসলাম, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, কলকলিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবদুল আহাদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোতাহির আলী, যুগ্ম-সম্পাদক এমদাদুর রহমান সুমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সহ-সভাপতি মুহিবুর রহমান লিটু, প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয়, পৌর ছাত্রলীগের সভাপতি শায়েক আহমদ প্রমূখ।
সভায় আনুষ্ঠানিকভাবে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করা হয় এবং নব-গঠিত সুনামগঞ্জ জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানানো হয়।



























