জগন্নাথপুরে বঙ্গবন্ধুর জন্মদিন পালনে স্বেচ্ছাসেবক লীগের সভা
- Update Time : ১১:৫৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
কলি গেম :: সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিন পালন উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আলোচনাসভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমানের সবাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, আ.লীগ নেতা শাহিদুল ইসলাম বকুল, তাজ উদ্দিন আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আকমল হোসেন, মোতাহির আলী নুনু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সিদ্দিকুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মকসুদুল হক, হোসাইন আহমদ টিটু, আমিনুল ইসরাম, দুদু মিয়া, কয়েছ মিয়া, জিয়াউল হক, জুবাইন আহমদ, জাকির হোসেন, জয়নুল কোরেশী, শাহ শাহিন, আক্তার হোসেন, সেবক চন্দ্র বিশ্বাস, ফেরদৌস, আনা, গোলাম কিবরিয়া, সারজান আহমদ, তোফায়েল আমিন মুটুক, তোফাজ্জল হোসেন, শের আলী, শামীম আহমদ, পৌর স্বেচ্ছানেবক লীগ নেতা সুদিপ ভট্রাচার্য্য, শাহানুল হক, শামসুল হক, শেখ শাহজাহান, গীতিকার আলাই মিয়া, ছাত্রলীগ নেতা জুনেদ আহমদ, তুহিনুর রহমান, শিহাব হোসেন, মিজানুর রহমান প্রমূখ।



























