স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে প্রায় ৫শতাধিক দরিদ্র রোগীদের ফ্রি চিকিৎসা সেবা সহ বিনা মূল্যে ঔষধ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ও ঢাকার জয়নুল হক সিকদার ওমেন্স মেডিকেল কলেজ এন্ড হসপিটাল প্রাইভেট লিমিটেড এর স্বত্তাধিকারী বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের উদ্যোগে ন্যাশনাল ব্যাংক ও জয়নুল হক সিকদার ওমেন্স মেডিকেল কলেজ এন্ড হসপিটাল প্রাইভেট লিমিটেড এর যৌথ আয়োজনে শুক্রবার দিনব্যাপী উপজেলার জগন্নাথপুর পৌর শহরের নার্সারী স্কুলে স্থাপিত মেডিকেল ক্যাম্পে দরিদ্র রোগীদের চিকিৎসা সেবা সহ বিনা মূল্যে ঔষধ প্রদান করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের নাতি জগন্নাথপুর উপজেলার ভুরাখালী গ্রামের কৃতি সন্তান জয়নুল হক সিকদার ওমেন্স মেডিকেল কলেজ এন্ড হসপিটাল এর পরিচালক প্রফেসর ডা: মুজিবুর রহমানের তত্ত্বাবধানে ৫জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় ৫শতাধিক দরিদ্র রোগীদের চিকিৎসা সেবা দিয়েছেন। চিকিৎসা সেবা সহ সার্বিক কার্যক্রমের ব্যবস্থাপনায় ছিলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর ডিএমডি এএমএস বুলবুল। জগন্নাথপুর নার্সারী স্কুলে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক সহযোগিতায় ছিলেন জগন্নাথপুর উপজেলা যুব লীগের সিনিয়র সহ সভাপতি শিক্ষক সাইফুল ইসলাম রিপন। বেলা ২টায় ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ। এ সময় তিনি দরিদ্র রোগীদের সাথে কথা বলে বিনা মূল্যে চিকিৎসা সেবা ঔষধ বিতরন কার্যক্রমে রোগীরা সন্তোষ প্রকাশ করেছেন। তিনি মানবতার সেবায় দরিদ্রদের কল্যানে মহতি কার্যক্রমে জয়নুল হক সিকদারের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ সময় অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু , প্রচার সম্পাদক আব্দুল জব্বার , বীর মুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. আব্দুল হক , জগন্নাথপুর নার্সারী স্কুলের অধ্যক্ষ বিনয় কুমার সরকার , জগন্নাথপুর প্রেস ক্লাবের সভাপতি শংকর রায় , কোষাধক্ষ দৈনিক ইত্তেফাক ও দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি মো. আব্দুল হাই , উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না , আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম রেজা , যুবলীগ নেতা কয়েছ আহমদ প্রমূখ। বিকেলে ফ্রি মেডিকেল ক্যাম্প দেখতে আসেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দীপ সৃত্র ধর বীরেন্দ্র , উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
০১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :





























