০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ফেসবুকে বিভ্রান্তি, এলাকায় উত্তেজনা
- Update Time : ০৯:০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি পোস্ট নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জানাগেছে, গত কয়েক দিন আগে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরণ গ্রামের এক ছেলে ও একই গ্রামের অন্য এক মেয়ের ছবি সংযুক্ত করে বেকার ছেলে নামের একটি ফেইক আইডি থেকে এ ছবি ইন্টারনেটে ছড়িয়ে দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ছেলে পক্ষ মেয়ে পক্ষকে ও মেয়ে পক্ষ ছেলে পক্ষকে দোষারুপ করা নিয়ে গ্রামে উত্তেজনা বিরাজ করছে।অবশেষে গত সোমবার ছেলের পিতা ছালিক মিয়া বাদী হয়ে জগন্নাথপুর থানায় জিডির আবেদন করেন।




























