০২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ফুটবল খেলা দেখতে হাজারো জনতার ঢল

  • Update Time : ০৩:০২:১১ পূর্বাহ্ন, শনিবার, ৪ আগস্ট ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে তরুণদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ৩ আগষ্ট শুক্রবার জগন্নাথপুর স্বরুপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জগন্নাথপুর পৌরসভার ৫ ওয়ার্ডের খানবাড়ি ফুটবল ক্লাব, তালতলা ফুটবল ক্লাব, এলিভেন ষ্টার ফুটবল ক্লাব, নয়াপাড়া ফুটবল ক্লাব, শিমুলতলা ফুটবল ক্লাব, বটেরতল ফুটবল ক্লাব ও আছিম নগর ফুটবল ক্লাব সহ মোট ৭টি দল অংশ গ্রহন করে। দিনব্যাপী খেলা শেষে ফাইনাল প্রতিযোগিতায় মুখোমুখি হয় আছিম নগর ফুটবল ক্লাব ও খানবাড়ি ফুটবল ক্লাব। নির্ধারিত খেলা শেষে টাইব্রেকারে ৪-৫ গোলে খানবাড়িকে হারিয়ে আছিম নগর বিজয়ী হয়। বিজয়ী দলের মধ্যে প্রথম ও রানারআপ দলের মধ্যে দ্বিতীয় পুরস্কার তুলে দেন জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র ও ৫ ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল হক এবং জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ সম্পাদক আশরাফুল হক সুমন।

এ সময় উপস্থিত ছিলেন সমাজকর্মী আবদুল কাইয়ূম, যুক্তরাজ্য প্রবাসী শানুর মিয়া, টুর্নামেন্টের উদ্যোক্তা তরুণ আলী হোসেন খান, আলিফ মিয়া, আবুল হোসেন ও শামসুল হক। এছাড়া সমাজকর্মী আবদুল তাহিদ, শফিকুল ইসলাম খেজর, বশর মিয়া, সৈয়দ মিয়া, রায়েল মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে-খেলা চলাকালীন সময়ে গ্রাম বাংলার জনপ্রিয় ফুটবল খেলা দেখতে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা হাজারো ফুটবল প্রেমিকদের পদচারণায় বিদ্যালয় মাঠ সহ আশপাশ এলাকা লোকে লোকারণ্য হয়ে উঠে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে ফুটবল খেলা দেখতে হাজারো জনতার ঢল

Update Time : ০৩:০২:১১ পূর্বাহ্ন, শনিবার, ৪ আগস্ট ২০১৮