০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে প্রেমিকার মামলায় প্রেমিক গ্রেফতার
- Update Time : ০৩:৩৭:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
কলি বেগম :: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রেমিকার মামলায় প্রেমিককে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানাগেছে, গত প্রায় ৮ মাস আগে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের খাগাউড়া গ্রামের তুহেল মিয়া (২২) ও একই গ্রামের আয়না বেগমের (আয়মনা) (২০) মধ্যে প্রেমের সম্পর্কের সুবাদে শারীরিক সম্পর্ক গড়ে উঠে।
এতে প্রেমিকা গর্ভবর্তী হয়ে যান। এক পর্যায়ে সামাজিকভাবে বিয়ে না করায় প্রেমিকা বাদী হয়ে তার প্রেমিককে আসামী করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ৮ জুলাই রোববার সুনামগঞ্জ শহরের হাজী পাড়া এলাকা থেকে প্রেমিককে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে জগন্নাথপুর থানা পুলিশ। মামলার তদন্তকারি কর্মকর্তা জগন্নাথপুর থানার এসআই হাবিব-২ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।


























