জগন্নাথপুরে প্রিপেইড বিদ্যুৎ সিস্টেম চালুর প্রতিবাদে সৈয়দপুরে মতবিনিময় সভা
- Update Time : ০৯:২৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রিপেইড বিদ্যুৎ সিস্টেম চালুর প্রতিবাদে সৈয়দপুরে মতবিনিময় সভা অনুষ্টিত।
বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় প্রিপেইড বিদ্যুৎ সিস্টেম চালুর প্রতিবাদে ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুরের যুবকদের সমন্বয়ে ৬অক্টোবর শুক্রবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জগন্নাথপুর বিদ্যুৎ অফিসের আওতাধীন সকল গ্রাহকদের প্রিপেইড মিটার দ্বারা বিদ্যুৎ চালু থেকে বিরত থাকতে সকলেই একমত পোষণ করেন। উপস্থিত গ্রাহকবৃন্দ মতামত ব্যক্ত করেন যে, দেশের প্রায় ৬৪ টি জেলার প্রায় ৭ শতাধিক উপজেলার মধ্যে এ পর্য়ন্ত কোন উপজেলায় এ সিস্টেম চালু হয়েছে বলে আমাদের জানা নেই। তাছাড়া সম্মিলিতভাবে দেশের কোনও শহরাঞ্চলে এ পর্যন্ত এরকম উদ্যােগ গ্রহণ করা হয়নি। জগন্নাথপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অতি উৎসাহী ও কৌশলী জগন্নাথপুর উপজেলার আবাসিক প্রকৌশলীর এ উদ্যােগ কে নাকচ করে, ঘন ঘন বিদ্যুৎ লোডশুডিং থেকে বিরত রাখাতে কর্তৃপক্ষের প্রতি উদাত্ত আহবান জানান।
আগামীকাল ৭ অক্টোবর শনিবার বাদ মাগরিব এলাকার সৈয়দপুর আলীয়া মাদরাসায় অত্র ইউনিয়নের ‘‘প্রিপেইড বিদ্যুৎ সিস্টেম চালুর প্রতিবাদে’’ মতবিনিময় সভায় সচেতন ওয়াপদা গ্রাহকদের উপস্থিত থাকতে অনূরুধ করা যাচ্ছে।প্রেস বিজ্ঞপ্তি





























