০৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় গাড়ি চালক আহত

  • Update Time : ০৮:১২:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

মো. শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বাড়ির জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় বিকাশ রঞ্জন রায় বিকু (৪০) নামের এক মিনিবাস গাড়ি চালক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

তিনি জগন্নাথপুর পৌর শহরের বাড়ী জগন্নাথপুর গ্রামের মৃত সুখেন্দ্র লাল রায় (বকুল) এর ছেলে।

জানাগেছে, বাড়ী জগন্নাথপুর গ্রামের গাড়ি চালক বিকাশ রঞ্জন রায় বিকু ও তার প্রতিবেশি আত্মীয় সীতেশ চন্দ্র রায়ের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির জায়গার মালিকানা নিয়ে বিরোধ ও মামলা-মোকদ্দমা চলে আসছে।

এরই জের ধরে ২৩ এপ্রিল সোমবার গাড়ি চালক বিকাশ রঞ্জন রায় বিকু ঘর কাজের শ্রমিক দিয়ে তার নিজ ভাঙাচোরা ঘরের মেরামত কাজ করানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হত দরিদ্র পরিবারের গাড়ি চালক বিকাশ রঞ্জন রায় বিকু আহত হন। এ সময় স্থানীয় জনতা তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন।

এছাড়া গত প্রায় ৪ মাস আগে প্রতিপক্ষের হামলায় গাড়ি চালক বিকাশ রঞ্জন রায় বিকু ও তার বৃদ্ধা মা আহত হয়েছিলেন। এ ঘটনায় সুনামগঞ্জ আদালতে মামলা বিচারাধীন রয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় গাড়ি চালক আহত

Update Time : ০৮:১২:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮