১২:২৭ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় মা-ছেলে আহত

  • Update Time : ০৭:৩৮:২৫ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারি ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় মা ও ছেলে আহত হয়েছেন। শনিবার দুপুরে জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, জগন্নাথপুর গ্রামের ব্যবসায়ী বিশ্ব রায় ও গাড়ি চালক বিকাশ রায়ের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা-মোকদ্দমা চলছে। এরই জের ধরে শনিবার দুপুরে প্রতিপক্ষের হামলায় গাড়ি চালক বিকাশ রায় বিকু (৪০) ও তার মা বিন্দু রাণী রায় (৮০) আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় পৌর কাউন্সিলর ও জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক বলেন, জায়গা জবর দখল নিয়ে প্রতিপক্ষের লোকজন তাদেরকে মারপিট করেছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় মা-ছেলে আহত

Update Time : ০৭:৩৮:২৫ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারি ২০১৮