জগন্নাথপুরে পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্ম বিরতি পালন
- Update Time : ০৮:২৩:২৫ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
কলি বেগম :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের অর্ধ দিবস কর্ম বিরতি পালন করা হয়েছে। সোমবার সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা পাওয়ার দাবিতে ধারবাহিক আন্দোলনের অংশ হিসেবে কেন্দ্রীয় পৌর এসোসিয়েশনের আহবানে সারা দেশের ন্যায় জগন্নাথপুরে পৌর এসোসিয়েশনের উদ্যোগে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের অর্ধ দিবস কর্ম বিরতি পালন করা হয়।
জগন্নাথপুর পৌর এসোসিয়েশনের সভাপতি পৌর সচিব মোবারক হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌর প্রকৌশলী সতীশ গোস্বামীর পরিচালনায় অনুষ্ঠিত কর্ম বিরতি কর্ম সূচিতে উপস্থিত ছিলেন জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আবদুল মনাফ, প্যানেল মেয়র শফিকুল হক, পৌর কাউন্সিলর আবাব মিয়া, গিয়াস উদ্দিন মুন্না, দিলোয়ার হোসেন,
দিলোয়ার হোসেন, দিপক গোপ, মিনা রাণী পাল, পৌর কোষাধ্যক্ষ রঞ্জিত কুমার সিংহ, লাইসেন্স পরিদর্শক বিপলু সরকার, কর আদায়কারী রশিদ আলী, কর নির্ধারক এলাইছ মিয়া, সহ-কর আদায়কারী আবদুস সালাম, বিমল বণিক, অসিত পাল, সহ-কর নির্ধারক মাহমুদা বেগম, স্বাস্থ্য সহকারি ব্রিপেশ বৈদ্য, সহকারি রুবি রাণী দেব, বিদ্যুৎ মেকানিক রফিকুল ইসলাম প্রমূখ।





























