১২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ১০

  • Update Time : ১১:৫৮:১১ অপরাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন, সিলেটের গোয়াইনঘাট থানার অজুহাত গ্রামের ইয়াছিন আলীর ছেলে আবদুর রউফ (৪০) ও সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভোলাগঞ্জ গ্রামের মৃত আবদুল ওয়াহিদের ছেলে নুরুল ইসলাম (৬৫)।

আহতরা হলেন, গোয়াইনঘাট থানার অজুহাত গ্রামের আবদুস সালামের ছেলে ফরিদ মিয়া, একই গ্রামের আবদুল জলিলের ছেলে কয়েছ মিয়া, গেদন মিয়ার ছেলে হারিছ আলী, আলা উদ্দিনের ছেলে রহিম উদ্দিন, আবদুস সামাদের ছেলে আবদুল করিম, আবদুল আলী ও লুৎফুর রহমানের ছেলে হাসনাত মিয়া।
জানাগেছে, গত ৬ মে রোববার রাত ৯ টার দিকে জগন্নাথপুর-সিলেট সড়কের ভবেরবাজার এলাকায় একটি যাত্রীবাহী মিনিবাস চাপায় সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভোলাগঞ্জ গ্রামের মৃত আবদুল ওয়াহিদের ছেলে পথচারী নুরুল ইসলামের মর্মান্তিক মৃত্যু হয়।

এছাড়া ৭ মে সোমবার বিকেল ৪ টার দিকে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা ব্রিজ নামক স্থানে ধানভর্তি ট্রাক উল্টে খাদে পড়ে গেলে ট্রাকের নিচে চাপা পড়ে সিলেটের গোয়াইনঘাট থানার অজুহাত গ্রামের ইয়াছিন আলীর ছেলে আবদুর রউফের মর্মান্তিক মৃত্যু হয় এবং একই গ্রামের অন্য ধান কাটার ১০ জন শ্রমিক আহত হন। তারা কলকলিয়া ইউনিয়নের কামারখাল গ্রামের কুতুব উদ্দিন খানের বাড়িতে বৈশাখ মৌসুমে ধান কাটার শ্রমিক ছিলেন।
ধান কাটা শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে জগন্নাথপুর থানার এসআই অঞ্জন সরকার ও এসআই কবির উদ্দিনের নেতৃত্বে পুলিশের পৃথক দল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ১০

Update Time : ১১:৫৮:১১ অপরাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮