জগন্নাথপুরে পৃথক সংঘর্ষে গুলিবিদ্ধ সহ আহত ৩০, আটক ৪
- Update Time : ০১:৫১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পৃথক সংঘর্ষে গুলিবিদ্ধ সহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে থানা পুলিশ। জানাগেছে,
৩০ ডিসেম্বর শনিবার দুপুরে জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের আধুয়া গ্রামের মাঠে গরু ছড়ানো নিয়ে গ্রামের জমশেদ মিয়া ও আবদুন নুরের লোকজনের মধ্যে সংঘর্ষর ঘটনা ঘটে। সংঘর্ষে প্রায় ৩ রাউন্ড বন্দুকের গুলি বর্ষনের ঘটনা ঘটে। এতে সুবরাজ মিয়া, জমশেদ মিয়া, মতলিব মিয়া, মফজ্জুল মিয়া, আরজাদ আলী, মিফতাউল মিয়া, জাকির হোসেন, হান্নান মিয়া, ইউনুছ মিয়া, আনফর আলী, মন্তেশ্বর আলী, আজিজুল মিয়া, আজির উদ্দিন, এমরান হোসেন, আবুল বশর, শুকুর আলী, আরশ আলী, রুমান মিয়া, রিপন মিয়া, রশিদ আলী সহ উভয় পক্ষের গুলিবিদ্ধ সহ কমপক্ষে ২৫ জন আহত হন। আহতদের মধ্যে গুলিবিদ্ধ ৩ জনসহ ২০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
অন্য আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আহত রিপন মিয়া, ইমরান মিয়া, ফয়জুর রহমান ও আবদুর নুর সহ ৪ জনকে আটক করেছে থানা পুলিশ। এ ব্যাপারে ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার এসআই কবির উদ্দিন জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তবে গুলি বর্ষনের বিষয়টি তদন্তে প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে। এদিকে-গরু জমির ধান খাওয়া নিয়ে উপজেলার ছিফতপুর গ্রামের ছোরাব আলী ও মুক্তার আলীর লোকজনের মধ্যে পৃথক সংঘর্ষের ঘটনায় আছিয়া বেগম, ছোরাব আলী, মর্তুজ আলী শফিক খান সহ আরো ৫ জন আহত হওয়ার ঘটনা ঘটে বলে খবর পাওয়া গেছে।




























