০৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ২
- Update Time : ০৪:৫১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ জুলাই ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের অভিযানে ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জগন্নাথপুর থানার এসআই/মোঃ লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশের অভিযানে ১৬ জুুুুলাইল রাত সাড়ে ৩টায় জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর (আশিঘর) গ্রামের মৃত্যু অাঃ লতিফের ছেলে আবু তাহের (২৮)কে ১৫ পিচ ইয়াবা সহ গ্রেফতার করেছে পুলিশ। এই বিষয়ে এসআই/মোঃ লুৎফুর রহমান বাদী হয়ে এজাহার দায়ের করিলে মাদক মামলা রুজু হয়।
এদিকে শান্তিপ্রিয় পৌরবাসীর বিরক্তি সৃষ্টি করিলে পৌর শহরের ইকড়ছই (লম্বাহাটি)র মৃত্যু জমাফর অালীর ছেলে মোঃ সোজা মিয়া (৪৫)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতার করে তাহার বিরুদ্ধে ননএফআইআর প্রসিকিশন দাখিল করা হয়।
জগন্নাথপুর থানার এসআই/মোঃ লুৎফুর রহমান জগন্নাথপুর পত্রিকাকে জানান, গ্রেফতারকৃতদেরকে সুনামগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।


























