জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার- ৪
- Update Time : ০৯:৩৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
- / ১০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলামের নির্দেশে এজাহার নামীয় ৪ আসামী গ্রেফতার করেছে পু্লিশ। জগন্নাথপুর থানার এসআই আল আমিন, এসআই দিপংকর হালাদর, এসআই কবির আহমদের নেতৃত্বে এএসআই এখলাছুর রহমান, এএসআই জমির উদ্দিনের সহযোগিতায় একদল পু্লিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সূর্বণকোনা ছাইল্লা গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মোঃ মোশাহিদ মিয়া (৫৬), পাইলগাঁও ইউনিয়নের রসুলপুর মকবুলাবাদ গ্রামের মোঃ ফজর আলীর ছেলে মোঃ জালাল উদ্দিন (৩৭), রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত মফিজ আলীর মোঃ আখলাক মিয়া (২৬), পাইলগাঁও পূর্বপাড়া গ্রামের মৃত হারিছ আলীর ছেলে মোঃ রাজা মিয়া (৪৫)কে গ্রেফতার করা হয়েছে। পুলিশের পৃথক অভিযানে গ্রেফতারকৃত আসামীদেরকে আজ মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে পুলিশ প্রহরায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।




























