জগন্নাথপুরে পুলিশি বাধায় ছাত্রীগের র্যালি
- Update Time : ১০:৩৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারি ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পলিশি বাধার মুখে ছাত্রলীগের আরেক পক্ষের র্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের আরেক পক্ষের উদ্যোগে স্থানীয় মাদ্রাসা পয়েন্ট থেকে আনন্দ র্যালি বের হয়।
এ সময় র্যালিটি বের হওয়ার সাথে সাথে পুলিশের বাধার মুখে পিছু হটে থানার সামনের রোডে না গিয়ে ভেতর বাজারের দিকে চলে যায়। পরে মুক্তিযোদ্ধা ভবনের সামনে গিয়ে আবার র্যালিটি পুলিশের বাধার মুখে পড়ে পৌর পয়েন্টের দিকে না গিয়ে থানা রোড হয়ে মাদ্রাসা পয়েন্টে এসে কেক কাটা ও সভায় মিলিত হয়।
জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সাবেক যুগ্ম-সম্পাদক আবদুল মুকিতের সভাপতিত্বে ও এবং পাইলগাঁও ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক হাবিবুর রহমান জুয়েল ও ছাত্রলীগ নেতা মিঠন দেবের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, হুমায়ূন খান, তানভীর আলম পিয়াস, সাইফুর রহমান সোহাগ, শাহিন সুমন, আলী হায়দার, হাসানুর রহমান, ওবায়দুল হক জাবেদ, আল আমিন, মুরাদ, তাহমিদ, সুমন দাস, মাহফুজ, জুনেদ, রায়হান, মাসুম, জাহিদ হাসান, ফরিদ, সাইদ, তৈয়বুর রহমান সিতু, রুবেল, ালি, ফারহান, তামিম, সাজু, আরিফ প্রমূখ।




























