জগন্নাথপুরে পিতা-পু্ত্রের মুক্তির দাবি
- Update Time : ০৭:৫৩:১৫ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া ::
একটি মামলায় সুনামগঞ্জ জেল হাজতে থাকা জগন্নাথপুর উপজেলার গণ-মানুষের পরিচিত মুখ পিতা-পুত্রের মুক্তির দাবিতে ফুসে উঠেছেন এলাকাবাসী। জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি, জগন্নাথপুর পৌরসভার সাবেক কাউন্সিলর, এলাকার বিশিষ্ট শালসি ব্যক্তি ও চ্যানেল আই সেরা কণ্ঠ বুশরা আক্তার ঝুমুর পিতা আবু সুফিয়ান ঝুনু ও তাঁর ছেলে আবু পারভেজ রনির নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মী, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ বিবৃতি দিয়েছেন। জানা গেছে, গত কয়েক দিন আগে একটি টাকা লেনদেন সংক্রান্ত মামলায় সুনামগঞ্জ আদালতে হাজিরা দিতে গেলে তারা পিতা-পুত্রকে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে জাতীয় পার্টির নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এদিকে, শনিবার জেলে থাকা পিতা-পুত্রকে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী রমজান আলী, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সুনামগঞ্জ জেলা জাপা নেতা ডা.আছকির খান, জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির নেতা দিলু মিয়া, মানিক মিয়া, ফয়জুল ইসলাম, ফিরোজ রানা, আকলুছ মিয়া, আলতাব আলী, সফাত আলী, মফজ্জুল খান, মনাফ মিয়া, শফিকুন্নুর, হারুন মিয়া, উজ্জল মিয়া, বশর মিয়া, রফিক মিয়া প্রমূখ। এছাড়া পৃথকভাবে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষে প্রেসক্লাব সভাপতি ডা.নয়ন রায়, সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, যুগ্ম-সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়া। বিবৃতিদাতারা জগন্নাথপুরের গণ-মানুষের পরিচিত মুখ জেলে থাকা পিতা-পুত্রকে উক্ত মামলা থেকে অব্যাহতি দিয়ে নিঃশর্ত মুক্তি দিতে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।




























