০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পাশের হার জেএসসিতে ৮৬.৮৬ ও জেডিসিতে ৮৮.৮৪ শতাংশ
- Update Time : ০১:৪৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে এবারের জেএসসি ও সমামানের জেডিসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ স্কুল ও হারে মাদ্রাসা এগিয়ে রয়েছে।
৩০ ডিসেম্বর শনিবার জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ফলাফলে এবার জগন্নাথপুর উপজেলার মোট ২৯টি স্কুল থেকে ২ হাজার ৭শ ২৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২হাজার ৩শ ৬৬ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৮৬.৮৬ ভাগ ও জিপিএ-৫ ৭৭টি পেয়েছে।
এছাড়া জেডিসি পরীক্ষায় উপজেলার ১৭টি মাদ্রাসা থেকে ৮৩৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৭৪০ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৮৮.৮৪ ভাগ ও ৩টি জিপিএ-৫ পেয়েছে।
এতে জিপিএ-তে স্কুল ও হারে মাদ্রাসা এগিয়ে রয়েছে। তবে গত বছরের তুলনায় এবারের ফলাফল ভাল হয়েছে বলে জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মখলেছুর রহমান জানান।




























