০৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • Update Time : ০৮:৫৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সাঁকো থেকে পড়ে পানিতে ডুবে দরিদ্র পরিবারের হতভাগ্য স্কুলছাত্র আরিফ মিয়ার (৭) মৃত্যু হয়েছে। সে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের ধাওরাই মাঝপাড়া গ্রামের ইয়াওর মিয়ার ছেলে। জানাগেছে, বৃহস্পতিবার দুপুরে স্কুলছাত্র আরিফ মিয়া স্থানীয় একটি দোকান থেকে বাড়ি ফেরার পথে সাঁকো দিয়ে খাল পারপার হওয়ার সময় হঠাৎ করে হাত ফসকে গিয়ে সে সাঁকো থেকে পানিতে পড়ে পানির নিচে তলিয়ে নিখোঁজ হয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা জাল দিয়ে অনেক খোঁজাখুজি করে তার লাশ পানি থেকে উদ্ধার করেন।

খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা রাপ্রুচাই মারমা ঘটনাস্থলে গিয়ে শিশু ছাত্রের পরিবারকে শান্তনা দিয়ে তাদেরকে সরকারিভাবে সহায়তা প্রদানের আশ্বাস দেন। এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ জানান, হতভাগ্য শিশু ছাত্রের পরিবারকে সরকারি ভাবে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Update Time : ০৮:৫৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০১৭