জগন্নাথপুরে পাটলী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডে উপ-নির্বাচনে অংশ নিতে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ
- Update Time : ০৯:৪০:১৯ অপরাহ্ন, শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য মতিন মিয়া গত জুলা মাসে স্বেচ্ছায় পদত্যাগ করে যুক্তরাজ্যে চলে যাওয়ায় এ ওয়ার্ডের সাধারণ সদস্য পদটি শুন্য হয়ে যাওয়ায় অাগামী ৩ অক্টোবর উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে।
অাগামী ১০ সেপ্টেম্বর মনোনয়ন পত্র দাখিল, ১১ সেপ্টেম্বর যাছাই-বাছাই, ১৭ সেপ্টেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন, ৩ অক্টোবর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
পাটলী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষনার পর ওই ওয়ার্ডে সদস্য পদে নির্বাচন করতে সম্ভাব্য প্রার্থীরাও প্রচারণা শুরু করেছেন।
এদিকে, জগন্নাথপুর নির্বাচন অফিস থেকে জানাগেছে, ৮ সেপ্টেম্বর শনিবার পাটলী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডে উপ-নির্বাচনে অংশ নিতে, সম্ভাব্য প্রার্থীরা জগন্নাথপুর নির্বাচন অফিস থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ৩জন।
মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, অাবু সাকের, মিজানুর রহমান, শাহিন মিয়া।

























