জগন্নাথপুরে পহেলা বৈশাখের উৎসব
- Update Time : ০৮:১৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ এপ্রিল ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
কলি বেগম :: সুনামগঞ্জের জগন্নাথপুরে এবার বাংলা নববর্ষ পহেলা বৈশাখের উৎসব শুরু হয়েছে। পহেলা বৈশাখের উৎসব পালনের জন্য জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে।
এছাড়া যে কোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় থানা পুলিশের পক্ষ থেকে পুলিশি জোরদার বৃদ্ধি করা হয়েছে।
১৩ এপ্রিল শুক্রবার জগন্নাথপুর বাজার ঘুরে দেখা যায়, শিশু-কিশোরদের জন্য পহেলা বৈশাখের নানা রঙের কাপড়-ছোপড় কিনতে কাপড়ের দোকান গুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় ছিল লক্ষনীয়। এ সময় পহেলা বৈশাখের নতুন কাপড় পেয়ে শিশু-কিশোররা আনন্দে মাতোয়ারা হয়ে উঠে।
জানাগেছে, গত বছর হাওর ডুবিতে ফসল হানির ঘটনায় পহেলা বৈশাখের উৎসব তেমন একটা পালন করা হয়নি। এবার হাওরে বাম্পার বোরো ধান কাটা চলছে। যে কারণে এবার কৃষক পরিবারের সাথে সর্বস্তরের জনমনে আলাদা আনন্দ দেখা দেয়। তাই এবার পহেলা বৈশাখের উৎসব জমে উঠেছে।




























