স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জননেতা সিদ্দিক আহমদ জগন্নাথপুর উপজেলা পরিষদ নিবাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকার বিজয় সুনিশ্চিত করার কোন বিকল্প নেই। তাই দলীয় নেতাকর্মীরা সকল ভেদাভেদ ভূলে নৌকার পক্ষে কাজ করতে মাঠে নামতে হবে।
জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের দলীয় কাযালয়ে নেতাকর্মীদের উদ্যোশে তিনি উপরোক্ত কথা বলেন। সভায় আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের নিয়ে প্রতিটি ইউনিয়নে নৌকার পক্ষে কাজ করতে সভা আহ্বান করার সিদ্ধান্ত হয়। শনিবার দলীয় অফিসে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও ১৮ ফেব্রুয়ারি কলকলিয়া ইউনিয়ন,১৯ ফেব্রুয়ারি রানীগঞ্জ ও পাইলগাঁও ইউনিয়ন ২০ ফেব্রুয়ারি চিলাউড়া- বাজার ২১ ফেব্রুয়ারি জগন্নাথপুর পৌরসভা ২২ ফেব্রুয়ারি স্বাধীন বাজার থেকে ফেচিরবাজার ও শিবগঞ্জ বাজারে জনসভা্ ২৩ ফেব্রুয়ারি আশারকান্দি ২৪ ফেব্রুয়ারি সৈয়দপুর বাজার ২৫ ফেব্রয়ারি পাটলী ইউনিয়নের বিভিন্ন বাজার, ২৬ ফেব্রুয়ারি গোপরাপুর, হলিকোনা, রানীগঞ্জ ও নারিকেলতলা পয়েন্ট ২৭ ফেব্রুয়ারি মীরপুর বাজারে সভা করার সিদ্ধান্ত নিয়েছেন।


























