০৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে নারী আসামি গ্রেফতার
- Update Time : ০৭:৪৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে এক নারী আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। জানাগেছে, গত সোমবার রাতে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের আধুয়া গ্রামের ছাব্বির মিয়ার স্ত্রী বাবলী আক্তারকে (৩৫) গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতকে মঙ্গলবার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। একই ইউনিয়নের সৈয়দপুর হাড়িকোনা গ্রামের আবদুল মুহিতের স্ত্রী রেহানা আক্তার সুমির দায়ের করা একটি মারামারি মামলার আসামি বাবলী আক্তারকে গ্রেফতার করা হয়।





























