০৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে নলজুর নদীর ঘোষগাঁও ব্রিজটি এক সপ্তাহের মধ্যে সংস্কারের দাবি
- Update Time : ০৫:৫৮:৪২ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলজুর নদীর ঘোষগাঁও নামক স্থানের ব্রিজ আগামী এক সপ্তাহের মধ্যে সংস্কারের দাবি জানিয়েছেন দক্ষিণ জগন্নাথপুর গণদাবি বাস্তবায়ন পরিষদের অাহবায়ক সাংবাদিক মাসুম অাহমদ। তিনি এক বার্তায় বলেন, এ সড়ক (ব্রিজ) দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করেন, ব্রিজের নিছে বড় গর্তে ভাঙ্গন দেখা দেওয়ায় হাজার হাজার মানুষের মধ্যে হতাশার শেষ নেই।

ব্রিজিটি অতি দ্রুত সংস্কারের জন্য জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যাক্তিদের প্রতি এলাকাবাসীর পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে। জগন্নাথপুর উপজেলার নলজুর নদীর ঘোষগাঁও নামক স্থানের ব্রিজ সংস্কার না হলে এলাকাবাসীকে সাথে নিয়ে দূর্বার আন্দোলনের ঘোষনা দেন দক্ষিণ জগন্নাথপুর গণদাবি বাস্তবায়ন পরিষদের অাহবায়ক সাংবাদিক মাসুম অাহমদ। প্রেস বিজ্ঞপ্তি




























