১২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার ২
- Update Time : ০৯:৪৩:৫০ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারি ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্ষণ মামলার আসামিসহ ২ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জানা গেছে, গত ১ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এসআই গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরীর নেতৃত্বে এক দল পুলিশ দিরাই থানার তারাপাশা বাজারে অভিযান চালিয়ে জগন্নাথপুর থানার ধর্ষন মামলার আসামি সজ্জাত ওরফে সজ্জাদকে (৪০) গ্রেফতার করেন। সে জগন্নাথপুর উপজেলার তেলিকোনা গ্রামের একরাম ওরফে একলামের ছেলে।
এছাড়া অন্য মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শায়েক মিয়াকে গ্রেফতার করে পুলিশ। সে উপজেলার হাড় গ্রামের সিকন্দর আলীর ছেলে। গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।





























