জগন্নাথপুরে দৈনিক সুনামকণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- Update Time : ০৯:৪৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারি ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
অাফজাল মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দৈনিক সুনামকণ্ঠ’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার দুপুরে সুনামগঞ্জ জেলার বহুল প্রচারিত পত্রিকা দৈনিক সুনামকণ্ঠ ৪র্থ বর্ষে পর্দাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা পরিষদ চত্বরে পৃথকভাবে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও দৈনিক সুনামকণ্ঠ প্রতিনিধি মো.শাহজাহান মিয়ার পরিচালনায় পৃথক র্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মখলেছুর রহমান, উপজেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক ও শিক্ষানুরাগী লুৎফুর রহমান।

এ সময় পৃথক র্যালি ও আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি শিক্ষাবিদ আবু হোরায়রা ছাদ মাস্টার, উপজেলা কৃষকলীগ ও জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক বর্তমান জেলা জাপা নেতা ডা.আছকির খান, উপজেলা খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হান্নান কামাল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, জাপা নেতা আবদুল মনাফ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম আহমদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ব্যবসায়ী বকুল গোপ, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন জালালী, ইকরাম হোসেন, শিক্ষক মাওলানা অলিউর রহমান সুহেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাংবাদিক আবদুল ওয়াহিদ, গোবিন্দ দেব, দৈনিক সিলেটের দিনরাত প্রতিনিধি আফজাল মিয়া, সংবাদকর্মী আলী জহুর, আ.লীগ নেতা হাবিবুর রহমান পাখি, বিএনপি নেতা হাজী নিজাম উদ্দিন, হাবিল মিয়া, সমাজকর্মী বিশ্ব কুমার বৈদ্য, সুধীর দাস, নানু মিয়া, রিপন মিয়া, উপজেলা সংবাদপত্র বিক্রেতা সমিতির সভাপতি নিকেশ বৈদ্য সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে সহযোগিতা করেন জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী রমজান আলী।




























