০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে দুর্গা পূজাকে ঘিরে উৎসব
- Update Time : ০৮:০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
কলি বেগম :: সারা দেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুরে মঙ্গলবার থেকে ৫ দিন ব্যাপী সনাতন ধর্মালম্বীর সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা শুরু হয়েছে।
এবার উপজেলার ২৫টি মন্ডপে পূজা হচ্ছে। পূজায় থানা পুলিশ নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
এছাড়া পূজাটি শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন ও পূজা কমিটিগুলো বিভিন্ন পদক্ষে গ্রহন করেছে।
তবে এবারের দুর্গা পূজাকে ঘিরে ধর্মবর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। পূজা সনাতন ধর্মের হলেও আনন্দ উৎসব সবার মধ্যে লক্ষ করা গেছে।





























