০৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে দুই পিআইসি কমিটির সভাপতি আটক
- Update Time : ০৮:৫৮:৫২ অপরাহ্ন, সোমবার, ১২ মার্চ ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পিআইসি কমিটির সভাপতিকে আটক করা হয়েছে।
জানাগেছে, সোমবার সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে জগন্নাথপুর উপজেলার দাস নোয়াগাও এলাকায় নলুয়ার হাওর বেড়িবাধের কাজ পরিদর্শনকালে কাজের ত্রুটি থাকায় পিআইসি কমিটির সভাপতি সুরঞ্জিত দাস ও আরেক কমিটির সভাপতি রাহিম আলীকে আটক করা হয় বলে পানি উন্নয়ন বোর্ডের সহকারি প্রকৌশলী (এসও) নাসির উদ্দিন নিশ্চিত করেন। পরে মুচলেখার মাধ্যমে তাদেরকে ছেড়ে দেয়া হয়।



























