জগন্নাথপুরে দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
- Update Time : ০৬:১৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: জগন্নাথপুর থেকে গুলি-কার্তুজ ও প্রাইভেটকারসহ দুই অস্ত্র ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-০৯। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টার দিকে ভবের বাজার সৈয়দপুর রোডের মাথায় মুন্না ভ্যারাইটিজ স্টোরের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন জগন্নাথপুর উপজেলার হাছন ফাতেমাপুর গ্রামের মৃত মোখলেছুর রহমানের পুত্র মো. ফয়জুর রহমান (৩২)। তিনি বর্তমানে আম্বরখানা মজুমদারি এলাকার ৭২/২ নম্বর বাসার বাসিন্দা। অপরজন হলেন হবিগঞ্জের লাখাই থানার লকনাউক গ্রামের মৃত আবু তাহেরের পুত্র মো. জোবায়ের (২৯)। তিনি বর্তমানের আম্বরখানা ওয়েবস ৪৩/২ নম্বর বাসার বাসিন্দা।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দুইটি ৯ এমএম পিস্তলের গুলি, একটি শট গানের কার্তুজ ও একটি টয়োটা প্রাইভেট কারও জব্দ করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে তারা গুলি ও কার্তুজ বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল। তাদের জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে।




























